সর্বশেষ

বিনোদন

শিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে সে সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, ভোরে মগবাজার এলাকায় আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই সময় গাড়িতে শিল্পী না থাকায় কেউ হতাহত হননি।

তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। আসিফ আকবরের ব্যক্তিগত, পেশাগত কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, তা-ও এখনো জানা যায়নি।

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। হামলার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।

আসিফ আকবর দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০