সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল: ৬ কিলোমিটার বিচ ম্যারাথন ও পিঠা উৎসব

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। এই উৎসবের অংশ হিসেবে সৈকতে অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বিচ ম্যারাথন এবং চিরায়ত গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

শনিবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত বিস্তৃত ৬ কিলোমিটার পথ নিয়ে এই বিচ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এই দৌড়ে প্রায় আট থেকে নয়শ পর্যটক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। তবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীদের একাংশ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ম্যারাথন শেষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের, যেখানে হরেক রকমের সুস্বাদু পিঠার সুবাস ও স্বাদে গ্রামবাংলার আবহ ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি উৎসবের অংশ হিসেবে দিনভর ভলিবল খেলা, সেলিব্রেটি ক্রিকেট ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। রোববার সকালে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এই দুই দিনব্যাপী কার্নিভালের পর্দা নামবে।

এর আগে উৎসবের প্রথম দিনে ঘুড়ি ওড়ানো, চিত্রাঙ্কন ও বিচ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রাতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং কমেডি শো দর্শকদের আনন্দ যোগায়। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটন কার্নিভালকে ঘিরে কাঙ্ক্ষিত মাত্রায় পর্যটকের আগমন ঘটেনি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০