সর্বশেষ

সারাদেশ

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় রাশেদ আমিন নামের আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেক যুবদল কর্মী রাশেদ আমিন গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলা থেকে বাঁচতে কাওসার ও রাশেদ সেতুর নিচে পানিতে লাফিয়ে পড়েন। পরে তাঁরা পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাশেদ আমিন গুরুতর আহত হন। তিনি সাবেক প্রবাসী বলে জানা গেছে।

নিহত কাওসার হাওলাদার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কাওসারকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সন্দেহের তীর নিজ দলের কয়েকজন নেতা-কর্মীর দিকে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০