সর্বশেষ

সারাদেশ

মানহানির ২ মামলায় আদালতে আত্মসমর্পণ, এমপি আমির হামজার জামিন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রয়াত আরাফাত রহমান কোকো ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা দুটি মানহানির মামলায় সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এমপি আমির হামজা

প্রয়াত আরাফাত রহমান কোকো ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মানহানির মামলায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা একটি মানহানির মামলায় গত ২৭ এপ্রিল হাইকোর্ট আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। সেই মামলায় স্থায়ী জামিনের আবেদন জানাতেই তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন।

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। অপরদিকে মামলার বাদীপক্ষের হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিন আদালত তাঁকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে পুনরায় হাজির না হওয়ায় গত ১৭ মে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন