সর্বশেষ

সারাদেশ

সাঁথিয়ায় শ্লীলতাহানির অভিযোগে দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ, প্রতিবাদে মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্থানীয় সূত্র ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় খড় ব্যবসায়ী কাশেম শেখ তার হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।

এর প্রতিবাদে রবিবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উত্তেজিত কিছু স্থানীয় ব্যক্তি কাশেম শেখের খড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মজিবর রহমান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন