সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, চারা বিতরণ শুরু

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে দেশব্যাপী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

তিনি ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি বনজ গাছ এবং পৌরসভা এলাকায় একটি ফলজ গাছের চারা রোপণ করে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহামেদ রাফি এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও থানা–পৌর বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে বলে জানানো হয়।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন