সর্বশেষ

সারাদেশ

পাথরঘাটায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মিজানুর রহমান।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিজ বাসার সামনে থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী পারভীন জানান, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরে একটি কক্ষে ঘুমাতে যান মিজানুর রহমান। অন্য কক্ষে তিনি দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয় লোকজন এসে তাকে ঘটনাটি জানায়।

পারভীন আরও বলেন, অটোরিকশায় চার্জ দেওয়ার কারণে তার স্বামী মাঝে মাঝে রাতে বাইরে বের হয়ে সেটি দেখাশোনা করতেন। যে স্থানে অটোরিকশাটি চার্জে রাখা ছিল, তার অল্প দূরত্বেই মরদেহটি পাওয়া যায়।

পাথরঘাটা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন