সর্বশেষ

সারাদেশ

বগুড়াকে আধুনিক নগরী গড়তে একাধিক মেগা প্রকল্পের ঘোষণা

আরিফ রেহমান, বগুড়া
আরিফ রেহমান, বগুড়া

শনিবার, ১৩ জুন, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়াকে দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে একাধিক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বগুড়ার গুরুত্ব বিবেচনায় নিয়ে জেলার সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

প্রতিমন্ত্রী জানান, শহরের কোলাহলমুক্ত পরিবেশে বগুড়ায় একটি আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, বগুড়ায় একটি বহুমুখী আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমানবন্দরকে ঘিরে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, কার্গো টার্মিনাল, বিমানঘাঁটি এবং আধুনিক বিমান পরিচালনা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সভায় তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন