সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে ২২ জন অংশ নেন। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে প্রতিযোগিতা শুরু হয়। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ২২ জন অংশগ্রহণ করেন। ক্যামলং যাত্রীছাউনি থেকে দৌড় শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা ও ট্রাফিক মোড় হয়ে রাজার মাঠ অতিক্রম করে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জসিং থোয়াই মারমা। দ্বিতীয় হন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা। এ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন উবাচিং মারমা। তিনজনই বান্দরবান হিল রানার্সের প্রতিনিধিত্ব করেন।

নারী বিভাগে প্রথম হন হ্লামে ছাই মারমা। দ্বিতীয় স্থান অর্জন করেন ছাইমে থুই মারমা। এ ছাড়া তৃতীয় হন খিং খিং সাইং মারমা এবং চতুর্থ স্থান অর্জন করেন কলি চৌধুরী। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুজনও বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, সাধারণ সম্পাদক মো. আরিফ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা, হিল রানার্স কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০