সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে হামলা ও সদস্যদের আহত করার ঘটনায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে দায়িত্ব পালনরত তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পর দিন রোববার বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০