সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৩ জুন, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকার উদ্যোগে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলী সরদার এবং সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ নাবিলা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ইয়াকুব আলী, সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যানন্দ কুমার, আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাস এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. আফজাল করিম।

উপজেলা পর্যায়ের এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮টি স্টল স্থান পায়। মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর জানান, সদর উপজেলার ১৮টি স্টলসহ জেলার সাতটি উপজেলায় মোট ১৯৪টি স্টলে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দিয়েছে। আগামী ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত বিজয়ী দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন জেলা থেকে ১০০টি দল অংশ নেবে এবং সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন