চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বাজেট নিয়ে ব্যবসায়ী-সাংবাদিকদের মতবিনিময় সভা
সোমবার, ১৫ জুন, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে বাজেটের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রাজস্বনীতি, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত বাজেটের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সাধারণ সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং স্থানীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জেলার ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ও তুলে ধরেন। তারা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সাংবাদিকেরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। এ সময় স্থানীয় অর্থনীতির উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
১১০ বার পড়া হয়েছে