সর্বশেষ

সারাদেশ

পাইকগাছায় খালপাড় থেকে ১০৬ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে খালপাড় থেকে বিরিঞ্চী পদ মন্ডল (১০৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের একটি খালপাড় থেকে বিরিঞ্চী পদ মন্ডল (১০৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিরিঞ্চী পদ মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই বছর ধরে তিনি ভারসাম্যহীন আচরণ করতেন এবং কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন।

পাইকগাছা থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দিনভর বাইরে ছিলেন তিনি। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে রাত ৯টার দিকে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান।

রাত ১২টার দিকে স্থানীয় বাজার এলাকা থেকে কয়েকজন ব্যক্তি ফোন করে তার ছেলেদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসেন।

সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা খালপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন