সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজেস - এনসিডি) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজেস - এনসিডি) প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘পিকান’ প্রকল্পের কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়।

পার্টিসিপেটরি এনগেজমেন্ট ফর সিটি কমিউনিটিস এগেনস্ট এনসিডি রিস্ক ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় নগর সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে প্রকল্পের প্রাথমিক ফলাফল তুলে ধরে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সেন্টার ফর নন-কমিউনিকেবল ডিজিজ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউকে)-এর পরিচালক প্রফেসর ড. এডওয়ার্ড ফট্রেল, প্রকল্প সমন্বয়ক সরকার আশরাফ উদ্দিন আহমেদ, গবেষক ড. জোয়ানা মরিসন, বাডাস-সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন-এর পরিচালক ড. আব্দুল কুদ্দুসসহ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন