সর্বশেষ

সারাদেশ

সদরপুরে ২২ দিন ধরে বিদ্যুৎবিহীন মাদ্রাসা, ৩০০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কারীর হাট দাখিল মাদ্রাসা টানা ২২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় নুরা শেখের বাড়ির ওপর দিয়ে পূর্বে বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছিল। প্রায় ২২ দিন আগে ওই সংযোগ হঠাৎ পুড়ে গেলে নতুন করে লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট বাড়ির লোকজন তাদের বাড়ির ওপর দিয়ে পুনরায় বিদ্যুৎ লাইন নিতে আপত্তি জানানোয় এখনো সংযোগ পুনঃস্থাপন সম্ভব হয়নি।

এদিকে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে ফ্যান না চলায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসিয়াল কাজকর্মও থমকে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন বলে তারা মনে করেন।

মাদ্রাসার সুপার মো. এবিএম রাইসুদ্দিন বলেন, গত ২২ দিন ধরে প্রতিষ্ঠানটি বিদ্যুৎহীন। একাধিকবার চেষ্টা করেও সমাধান হয়নি। এতে প্রায় ৩০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গরমে ক্লাস পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

সদরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, সংযোগ পুড়ে যাওয়ার পর নতুন লাইন স্থাপন প্রয়োজন হলেও বাড়ির মালিকরা অনুমতি দিচ্ছেন না। বিষয়টি সমাধানে আলোচনা চলছে।

সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, বিষয়টি জানার পর পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন