সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, ঘটনা খতিয়ে দেখছে ঢাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে আটকে দেয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। যদিও পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবুও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

সোমবার সকালে সরকারি সূত্র জানায়, এ ঘটনায় ঠিক কী ঘটেছে তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনার পর প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, আজ থেকে দিল্লিতে শুরু হওয়া দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। সেই উদ্দেশ্যেই তিনি রোববার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাঁর সফর সম্পর্কে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। গত শুক্রবার এ বিষয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করেন।

বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সফর সংক্রান্ত পূর্বানুমোদন ও আনুষ্ঠানিক যোগাযোগ থাকার পরও বিমানবন্দরে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়া অস্বাভাবিক এবং এর কারণ স্পষ্ট নয়।

সরকারি সূত্রগুলো বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন