ফরিদপুরে ছাত্রশিবিরের ‘অপপ্রচারের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল। রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রদল।
রোববার সকাল সাড়ে ১১টায় কলেজের শহর শাখা উচ্চ মাধ্যমিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কায়েস ও মো. জুয়েল রানা, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির অনলাইনে সংগঠিতভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও অপপ্রচার চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
১১৭ বার পড়া হয়েছে