সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ড হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

কোস্ট গার্ডের দাবি, মোংলা থানার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে একটি কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের রসদ, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সহায়তা সরবরাহের পথ ব্যাহত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরে নারীরাও আছে

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত হঠাৎ করে স্টেশনটিতে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

হারবারিয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে কোস্ট গার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী ও অসাধু চক্র নিজেদের অবৈধ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালাতে পারে।

তবে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার, হামলা বা ষড়যন্ত্র তাদের চলমান দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে বাহিনী ভবিষ্যতেও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকলকে তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন