সর্বশেষ

সারাদেশ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতে সাগরে নামছেন জেলেরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ইলিশসহ সব ধরনের সামুদ্রিক মাছ আহরণে আরোপিত এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গোপসাগরে মাছ ধরতে নামবেন জেলেরা।
জেলেরা সাগরে নামতে প্রস্তুত

রাত ১২টার পর থেকেই উপকূলের হাজারো ট্রলার আবারও সাগরের উদ্দেশে যাত্রা শুরু করবে।

পটুয়াখালীর উপকূলীয় এলাকা জুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে ট্রলার প্রস্তুত, জাল বুনন, রং করা, ট্রলার পরিষ্কার এবং মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেক জেলে আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে সাগর মোহনায় অবস্থান নিয়েছেন।

তবে এবারের মৌসুম নিয়ে মিশ্র শঙ্কাও রয়েছে জেলেদের মধ্যে। অবরোধকালীন সময়ে কিছু অসাধু জেলের অবৈধভাবে মাছ শিকার এবং ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যের কারণে ছোট মাছ ও রেণুপোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে করে প্রত্যাশিত মাছ ধরা না পাওয়ার আশঙ্কা করছেন অনেক জেলে।

জেলেরা প্রশাসনের প্রতি সমুদ্রে কঠোর নজরদারি এবং অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবারও সাগরে নামছেন এবং তারা ভালো মাছ পাওয়ার বিষয়ে আশাবাদী।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সরকারি নিয়ম অনুযায়ী মাছ ধরা নিষেধাজ্ঞা সফলভাবে পালন করা হয়েছে। জেলেরা এখন আবার সাগরে নামবে এবং তারা আশানুরূপ মাছ পাবে বলে আশা করা হচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন