সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে প্রবাসীদের কল্যাণে সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. সেলিম মিঞা বলেছেন, প্রবাসীদের নানা ধরনের সমস্যা ও প্রতারণার অভিজ্ঞতা কমাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিদেশে যাওয়ার আগে, প্রবাসকালীন সময় এবং দেশে ফেরার পর—সব ধাপে প্রয়োজনীয় সেবা সহজভাবে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, অনেক প্রবাসী বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন এবং দেশে ফিরে পুনরেকত্রীকরণ সেবা পেতে নানা জটিলতার মুখোমুখি হন। এ পরিস্থিতি এড়াতে টাঙ্গাইলে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যেখানে সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করবে।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং সহযোগিতা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ ও সহকারী কমিশনার পংকজ শর্মা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, প্রবাসী কল্যাণ সেন্টার টাঙ্গাইলের সহকারী পরিচালক কাজী ফারুক আহাম্মদ, পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধি, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর মো. ফজলুল করিম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক জয় সাহা।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের কল্যাণে নিজ নিজ দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন এবং এসব সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন