সর্বশেষ

সারাদেশ

নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতিতে নতুন নেতৃত্ব, ১৫ সদস্যের কমিটি অনুমোদন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি পেয়েছে। কেন্দ্রীয়ভাবে এই কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এর মহাসচিব মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।

কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লাকে।

স্থানীয় পরিবহন খাতের সূত্র জানায়, শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নড়াইলের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন