সর্বশেষ

সারাদেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন শাকিল, যোগ দিলেন আর্জেন্টিনায়

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ব্যতিক্রমী এক ঘটনায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা শহরের গেটপাড়া এলাকায় কয়েকজন বন্ধুর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন শাকিল। এ সময় তিনি ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়ে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানান।

শাকিলের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বন্ধুরা তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন এবং তিনি আরও বেশি দুধ ঢালার জন্য উৎসাহ দিচ্ছেন। পাশাপাশি নিজের দুই বন্ধুকেও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানাতে শোনা যায়।

ভিডিওতে শাকিল জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে দলটির প্রত্যাশিত সাফল্য না পাওয়া এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের বিদ্রূপে হতাশ হয়ে তিনি সমর্থন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

পরে গণমাধ্যমকে তিনি বলেন, ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি হতাশ। তাঁর দাবি, ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপা জিততে না পারা এবং সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি নতুন করে আর্জেন্টিনা দলের সমর্থক হয়েছেন। এজন্য তিনি ছয় কেজি দুধ ও এক কেজি পানি ব্যবহার করে প্রতীকীভাবে গোসল করেছেন।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ফুটবলপ্রেমীদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করছেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন