সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে ২ সপ্তাহে একাধিক হত্যা, ধর্ষণ ও গণপিটুনি: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে গত দুই সপ্তাহে একাধিক হত্যা, ধর্ষণ, গণপিটুনি (মব ভায়োলেন্স) এবং কিশোর গ্যাং সংশ্লিষ্ট ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সদর, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর, সিংগাইর ও শিবালয় উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন স্থানে একাধিক নৃশংস অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, মাদক-সংক্রান্ত সহিংসতা এবং গণপিটুনির ঘটনা। স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের তৎপরতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ধর্ষণের ঘটনা
শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুককে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট নিলুয়া এলাকায় স্বামীর সঙ্গে যাত্রাপথে থাকা এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন।

কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ
সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

মাদকবিরোধী অবস্থানের জেরে হামলা
সিংগাইর উপজেলার বায়রা জজবাড়ী এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তারা গুরুতর আহত হন।

একাধিক হত্যাকাণ্ড
গত কয়েক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে একাধিক হত্যার ঘটনা ঘটেছে।

সিংগাইরের জয়মন্টব এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক পান বিক্রেতার মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।

সদর উপজেলার কাটিগ্রামে পারিবারিক কলহের জেরে এক নারী নিহত হন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুইজন নিহত এবং একজন আহত হন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সিংগাইরের জিয়ানগর এলাকায় চুরির অভিযোগে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন বলে অভিযোগ রয়েছে।

হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা নারী নিহত হন। পুলিশ এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে।

বিশেষজ্ঞদের মতামত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা কমিটির নেতারা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয় এবং আইনের প্রতি শ্রদ্ধাহীনতার কারণে গণপিটুনি ও সহিংসতা বাড়ছে।

আইনজীবীরা মনে করেন, কিশোর গ্যাং, মাদক এবং সামাজিক নিয়ন্ত্রণের দুর্বলতা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

শিক্ষাবিদদের মতে, পারিবারিক বন্ধনের দুর্বলতা, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ও অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

পুলিশের বক্তব্য
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে; কোনো অবস্থাতেই গণপিটুনি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন