সর্বশেষ

জাতীয়

বিদেশি বিনিয়োগে ১.৫% কমিশনের ঘোষণা, নতুন উদ্যোগ জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ জুন, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি ও স্থানীয় শিল্প খাতকে শক্তিশালী করতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে সরকার।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কোনো প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক যদি দেশে বিনিয়োগ আনতে সক্ষম হন, তাহলে ওই বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন প্রদান করা হবে। এর মাধ্যমে প্রবাসী দক্ষ জনশক্তি ও বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের আরও সক্রিয়ভাবে দেশের বিনিয়োগ পরিবেশে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, শুধু বিদেশি নয়, দেশীয় বিনিয়োগ বাড়াতেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণ শিথিলকরণ প্রক্রিয়া চলমান রয়েছে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুদের হার কমানো বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও প্রকৃত উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সহায়তা দেওয়া হবে, বিশেষ করে যেসব শিল্পপ্রতিষ্ঠান আর্থিকভাবে সমস্যায় পড়েছে কিন্তু যাদের গ্রহণযোগ্যতা ও সক্ষমতা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে পাঠানো বা প্রফিট রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াকে সহজ করতে বিদ্যমান আইনি বাধা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অতীতের নীতিগত দুর্বলতার কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তার সমাধান সময়সাপেক্ষ। তবে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলোর ইতিবাচক ফল ধীরে ধীরে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন