সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে সীমান্তে কড়াকড়ি, বিজিবিকে সহায়তায় স্থানীয়দের নজরদারি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দীর্ঘ সীমান্ত এলাকায় ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তের বিভিন্ন এলাকায় নজরদারিতে অংশ নিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন।

গত শুক্রবার আন্তর্জাতিক আইন ও সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নিয়ম উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর থেকে পঞ্চগড়ের পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও যে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন