সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামনা বেগম কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া জানান, কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের জামাতা ফায়েক মিয়াকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন