সর্বশেষ

সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা-এর কালনা-যশোর মহাসড়ক এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা এক নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিহত হয়েছেন।

নিহত আমেনা হাসান বিপাশা (৩০) উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিনী।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করা হলে বুধবার (১০ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মধুমতি ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন