সর্বশেষ

সারাদেশ

রাবি সংলগ্ন ছাত্রাবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাসের কক্ষ থেকে মো. মাহফুজুর রহমান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ নামের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মাহফুজুর রহমান রাবির ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।

স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মাহফুজুর রহমান তার প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। ওই সময় কক্ষের ভেতরে তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা দ্রুত ছাত্রাবাসের ম্যানেজারকে বিষয়টি জানান।

এরপর মেস ম্যানেজার ও কয়েকজন শিক্ষার্থী তার কক্ষের দরজায় গিয়ে দেখেন ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভূঁইয়া বলেন, মাহফুজুর মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুর খবর অপ্রত্যাশিত। তবে আগে থেকে কোনো মানসিক বা ব্যক্তিগত সংকটের বিষয় জানা যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন