গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি গঠন
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত গত ৭ জুনের এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন এবং স্থানীয় ক্রীড়াবিদ মো. নুরন্নবী সরকার। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক মো. শহীদুজ্জামান শহীদ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এ এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে বর্ণিত বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা ক্রীড়াঙ্গনে প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
১১৭ বার পড়া হয়েছে