সর্বশেষ

সারাদেশ

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নাটোরে শোভাযাত্রা ও মতবিনিময়  

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ১০ জুন, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পৃথক মন্ত্রণালয় গঠন এবং স্বাধীন ভূমি কমিশন প্রতিষ্ঠার দাবিতে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় নাটোর শহরের উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাও, নাটোর সদর উপজেলার আদিবাসী পরিষদের সভাপতি প্রতাপ মুন্ডা, সাধারণ সম্পাদক হেমন্ত পাহানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা এখনও নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। তাই সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের অধিকার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন