সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ইটবোঝাই ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় গুরুতর আহত হওয়া তিন বছরের শিশু সাদিকুল ইসলাম রাকিব মারা গেছে।
হাসপাতালের বেডে শিশু রাকিব

মঙ্গলবার (৯ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার হরিফলা গ্রামের খুরশেদ আলম ও শারমিন বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সকালে রাকিব তার মায়ের সঙ্গে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর পশ্চিমপাড়া এলাকায় নানাবাড়িতে অবস্থান করছিল। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় রাকিব গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাথায়ও গুরুতর আঘাত লাগে।

হাসপাতালে টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশু রাকিবের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এলাকায় ট্রলির বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন