সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বৃষ্টিতে ভিজেও আর্জেন্টিনা ফ্যানদের বিশাল শোভাযাত্রা: ১০০ ফুট পতাকা ও ২০ ফুট মেসির অবয়ব নিয়ে উচ্ছ্বাস

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৃষ্টিকে উপেক্ষা করে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা আয়োজন করেছে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতোই এখানকার ফুটবলপ্রেমীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উন্মাদনা ও উচ্ছ্বাস।

সোমবার বিকেল ৫টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে অংশ নেয় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের শত শত সমর্থক। শোভাযাত্রায় ছিল ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং ফুটবল তারকা লিওনেল মেসির ২০ ফুট লম্বা একটি প্রতিকৃতি, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়। পুরো সময়জুড়ে “আর্জেন্টিনা, আর্জেন্টিনা” এবং “মেসি, মেসি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রার আগে হেলিপ্যাড মাঠে শিশু, নারী ও বিভিন্ন বয়সী হাজারো ফুটবলপ্রেমীর সমাগম ঘটে, যা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় আয়োজকদের মতে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন এলাকার তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ ও সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন