সর্বশেষ

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের সার্ভিস তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবকের বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় মজিবর রহমানের সেচ পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত নিপু মিয়া ওই এলাকার উসমান আলীর ছেলে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার রাতে তিনি গামার বিল এলাকায় দুটি সেচ পাম্পের বিদ্যুতের সার্ভিস তার চুরি করার চেষ্টা করেন।

চুরির সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে সকালে স্থানীয় পথচারীরা তার মরদেহ ও বিদ্যুতের তার জড়ানো অবস্থায় দেখতে পান এবং সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন