সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সরাইলে লোকাল বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ১০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
সোমবার, ৮ জুন, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যাত্রীবাহী লোকাল বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ৩ জনকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
১৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর