সর্বশেষ

সারাদেশ

বিসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবিতে টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা একটি মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত এই অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী জি.আর. নাইম, জোহা, আহনাফ তামিম এবং ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকরা। এ সময় টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন