সর্বশেষ

সারাদেশ

তৃতীয় দিনেও হয়নি সমাধান, পুশইনের ১০ জনের এখনও মানবেতর জীবন  

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে থাকা শিশুসহ ১০ জন নারী-পুরুষের বিষয়ে তৃতীয় দিনেও কোনো সমাধান হয়নি।
পুশইনের ১০ জনের মানবেতর জীবন

এ নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হলেও শনিবার পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। পরে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে না নিয়ে নোম্যান্স ল্যান্ড এলাকায় রেখে যায়।

এর ফলে শিশুসহ ১০ জন ব্যক্তি খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকায় তাদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক আইন ও প্রচলিত সীমান্ত নীতিমালার পরিপন্থী কোনো সিদ্ধান্ত বিজিবি গ্রহণ করবে না। তিনি জানান, জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে আটকে থাকা ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই এবং বিষয়টির সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন