সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সাকুরা পরিবহনের বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৭ জুন, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।

শনিবার রাত প্রায় ৮টা ১৫ মিনিটের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন গাজী মহিপুর উপজেলার নজিবপুর গ্রামের বাসিন্দা এবং সত্তার গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাখিমারা এলাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে কলাপাড়া সেতুর ওপর অবস্থিত একটি অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ইজিবাইকে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে রাত প্রায় ১১টার দিকে গুরুতর আহত হারুন গাজীকে বরিশালের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন