সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৬ জুন, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জনের উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. শামীম আজাদ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা “সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি” এবং “আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি”—এ ধরনের সচেতনতামূলক স্লোগান দেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাসাবাড়ি, অফিস ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পাশাপাশি ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। মশা নিধনে স্প্রে ব্যবহার এবং রাতে মশারি ব্যবহার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন