সর্বশেষ

সারাদেশ

‘বিএনপি দেশ পরিচালনা নয়, বিরোধী দলের ভূমিকা পালন করছে’ 

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৭ জুন, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (৬ জুন) কুমিল্লা জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে। জনগণের সমস্যা ও অধিকার নিয়ে কার্যকরভাবে কথা বলার মতো রাজনৈতিক শক্তির অভাব রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো কোনো ব্যক্তি বা দল বর্তমানে সক্রিয় নয়। জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাংবাদিক জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন