সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাবিহা খানম ওই এলাকার শিপন ফকিরের মেয়ে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ে। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
দুর্ঘটনার পর নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর