সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে পুশইনে আটকা ১০ জন, মানবেতর জীবনযাপন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা শিশুসহ ১০ জন নারী-পুরুষ শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।

গত প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে তারা কৃষিজমির আইলের পানিতে বসে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভোরে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন। এরপর থেকেই ওই ১০ জন ভারতীয় অংশের শূন্যরেখায় অবস্থান করছেন।

আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ৩ জন শিশু, ২ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন। তারা প্রখর রোদ ও বৃষ্টির মধ্যেও কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তারা প্রায় দুই দিন ধরে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। তবে শনিবার দুপুরে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, যেহেতু তারা ভারতীয় শূন্যরেখা এলাকায় অবস্থান করছে, তাই আপাতত তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব নয়। সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বড়বাড়ি সীমান্ত গ্রামের ইউসুফ আলী বলেন, “মানুষগুলো খুব কষ্টে আছে, দ্রুত সমাধান হওয়া দরকার।”

আরেক স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান বলেন, “দুই দিন ধরে তারা অনিশ্চয়তায় আছে, এটি মানবিকভাবে অগ্রহণযোগ্য।”

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-ই নুরে আলম বলেন, “এটি মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এভাবে পুশইন করা উচিত নয়।”

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন