সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার সীমান্তে ১৯,৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মো. খলিলুর রহমান (পিতা: ইদু মিয়া) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। পরে তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকের সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন