সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৭টা থেকে শুক্রবার (৬ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন থানার সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন