সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় চিহ্নিত মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে চিহ্নিত এক দম্পতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাখোলা গ্রামের বাসিন্দা আয়ুব আলী ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয়রা তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেন। পরে উদ্ধার হওয়া সামগ্রী ধ্বংস করে অভিযুক্তদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

তবে অভিযোগ রয়েছে, সতর্ক করার পরও তারা পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকেন। এর জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ তাদের উচ্ছেদের দাবিতে বাড়িতে ভাঙচুর চালায় এবং ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে একযোগে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন