সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মেতে উঠল শহর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সন্ধ্যার পর) আয়োজিত এই শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সহস্রাধিক ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো এলাকা তখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উদ্দীপনা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাজিল সমর্থক মো. হুমায়ুন কবির জুয়েল, মো. সজল বিশ্বাসসহ আরও অনেকে। তারা ফুটবলের প্রতি ভালোবাসা এবং ব্রাজিল জাতীয় দলের প্রতি তাদের গভীর সমর্থনের কথা তুলে ধরেন।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল আসলেই কলাপাড়ায় এমন আনন্দঘন পরিবেশ তৈরি হয়, যা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন