দক্ষ জনশক্তি গঠনে বসুন্ধরা ট্রেনিং সেন্টারের ভূমিকা প্রশংসিত, নরসিংদী শাখা পরিদর্শন করলেন চেয়ারম্যান
শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে দক্ষ চালক ও কর্মী তৈরিতে পরিচালিত কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার-এর চেয়ারম্যান আমিনুর রহমান খোকন মজুমদার। তিনি শুক্রবার (৫ জুন) নরসিংদীর পলাশ উপজেলার নরসিংহারচর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শাখা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রশিক্ষণ ইউনিট, কারিগরি ল্যাব, ক্লাসরুম ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশিক্ষণের গুণগত মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
চেয়ারম্যান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক, কারিগরি কর্মী ও জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি প্রশিক্ষিত কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। দেশের তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং বৈদেশিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক জনশক্তি সরবরাহ করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.ইউ.এ. কাশেম, সেন্ট্রাল ম্যানেজার সৈয়দ মো. তোফাজ্জল হোসেন, ম্যানেজার মনির আহাম্মদ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার আবুবকর মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
১৪৭ বার পড়া হয়েছে