সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে সাইবার প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার, ব্যাংক হিসাব থেকে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে সংঘবদ্ধ একটি সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিমেইল ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ এবং পরে সেই অর্থ বিকাশ ও নগদে স্থানান্তর করে অনলাইন জুয়া ও অবৈধ ব্যবসায় ব্যবহার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

চট্টগ্রামের সাতকানিয়ার এক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করে ডিবি। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ইকবালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১৮টি বিকাশ-নিবন্ধিত সিম, আটটি ব্যাংক চেক বই এবং তিনটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, অভিযুক্তরা প্রথমে ভুক্তভোগীদের জিমেইল ও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিত। এরপর ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে প্রবেশ করে অর্থ বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করত।

তিনি আরও বলেন, পরে এসব অর্থ অনলাইন জুয়া এবং গরু ব্যবসাসহ বিভিন্ন অবৈধ খাতে ব্যবহার করা হতো।

পুলিশ সুপার ভুক্তভোগীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং ওটিপি বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করাই নিরাপত্তার মূল উপায়।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন