নিমগাছি নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার নদীভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপি নূরুল ইসলাম বুলবুল নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভাঙনের স্থায়ী সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, নদীভাঙনের কারণে এলাকার মানুষের জানমাল ও বসতভিটার নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় এমপি বুলবুল তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
১৩৯ বার পড়া হয়েছে