সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, সামাজিক ও পারিবারিক কারণে ঘটে: খায়রুল কবির খোকন

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদীর চরাঞ্চলে সংঘটিত সংঘর্ষ-সংঘাত কোনো রাজনৈতিক কারণে নয়, বরং স্থানীয় আধিপত্য বিস্তার, সামাজিক দ্বন্দ্ব এবং পারিবারিক বিরোধের কারণেই এসব ঘটনা ঘটে থাকে।

শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি আগের মতো নেই। মানুষ ধীরে ধীরে সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। আধুনিক প্রযুক্তির কারণে প্রশাসন এখন দ্রুত ঘটনার তথ্য পাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

খায়রুল কবির খোকন আরও বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। যাদের কাছে অবৈধ অস্ত্র থাকবে, তাদের বিরুদ্ধেও দলমত নির্বিশেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন