সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে বাড়ি ফেরার পথে তরুণী শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ, একজন গ্রেপ্তার

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী নারী শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্য একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি পৌলানপুর গ্রামের বাসিন্দা মাহাবুব। অপর অভিযুক্ত মোশাররফ মিয়া একই এলাকার বাসিন্দা এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মোশাররফ তাকে কথা বলার অজুহাতে ডেকে পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত মাহাবুবের সঙ্গে মিলে তাকে আটক করে রাখা হয় এবং পরে নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় মোশাররফ পালিয়ে যেতে সক্ষম হলেও মাহাবুবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী জানান, ঘটনার পর তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন